রেমিট্যান্স আবারও ঊর্ধ্বমুখী, এক মাসে এল ২২০ কোটি ডলার — চলতি মাসে ব্যাংকিং চ্যানেলে ২২০ কোটির বেশি ডলারের রেমিট্যান্স এসেছে। গত মাসের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ১২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয়ের এই ধারা গত তিন মাস ধরে ঊর্ধ্বমুখী।

বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স আসা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক সংকেত।