অনুসন্ধান: রাতারাতি গজিয়ে ওঠা ৪২ ফ্ল্যাটের বহুতল ভবনের নথিপত্রে অসংগতি — মিরপুরের একটি আবাসিক এলাকায় ৮ তলা ভবন নির্মাণের সময় পাওয়া গেছে নানা অনিয়ম।
অনুসন্ধানী দলের খোঁজে দেখা গেছে, ভবনটির নকশা অনুমোদনের রেকর্ড নেই বললেই চলে। স্থানীয় কর্তৃপক্ষের দপ্তরে দাখিল করা নথির সঙ্গে নির্মাণাধীন কাঠামোর মিল নেই।
তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।