দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, এজেন্ডায় আগামী নির্বাচন — রাজধানীর সরকারি বাসভবনে আজ সন্ধ্যায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

সূত্র জানিয়েছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দলের অভ্যন্তরীণ সংগঠন ও তৃণমূলের নানা সমস্যা নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে দলের মহাসচিব সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।