বিরোধী জোটের নেতারা সংলাপের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর কাছে — আগামী জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক সংলাপের প্রস্তাব পাঠিয়েছে বিরোধী জোট।
জোটের শীর্ষ নেতারা বলেছেন, নির্বাচন কমিশনের সংস্কারসহ কয়েকটি ইস্যুতে সরকারের সঙ্গে বসতে চান তারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।